ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ জুলাই, ২০২৬ ১৯:৪২ পি এম
ভিক্টোরিয়া (কুমিল্লা)
সংবাদদাতা:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪২তম সিনিয়র রোভার মেট ও ক্রু-কাউন্সিলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল। গত ২ জুলাই কলেজের রোভার ডেনে (অফিস) অনুষ্ঠিত ক্রু-কাউন্সিল সভায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। তবে সেটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৯ জুলাই)।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার লিডার গোলাম জিলানী।
নির্বাচিত সভাপতি মো. ফয়সাল কুমিল্লা জেলার তিতাস উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।
তিনি এর আগে ভিক্টোরিয়া কলেজ শাখার রোভার মেট ছিলেন।
জানা গেছে, সংগঠনের ১১ কাউন্সিলরের মধ্যে ৯জনের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ সরাসরি অংশগ্রহনে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোভার মেট সাজ্জাদ হোসাইন, সাকিব হাসান, আশরাফুল ইসলাম, সহকারী রোভার মেট মো. আলাউদ্দিন, আব্দুর রউফ সিকদার ও রিপন মিয়া; গার্ল-ইন সিনিয়র রোভার মেট শারমিন ইসলাম শান্তাসহ গার্ল ইউনিটের কাউন্সিলরবৃন্দ।
নবনির্বাচিত সিনিয়র রোভার মেট মো. ফয়সাল বলেন, রোভার স্কাউটের আদর্শ ধারণ করে কলেজে সেবামূলক, মানবিক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। তিনি বলেন, দায়িত্ব হস্তান্তর করা হলে আমরা কাউন্সিলের মাধ্যমে কমিটির শূন্য স্থান পূরণ করবো।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার লিডার গোলাম জিলানী বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল নির্বাচিত হয়েছেন। তাকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
- ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল
- গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত
- বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
- চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক
- কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল অটোরিকশাচালক ও কিশোরের
- কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- কুমিল্লা নগরীতে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৩ প্রতিষ্ঠানকে জরিমানা